শনিবার, ১৬ জুলাই, ২০১৬

বার্মুডা টায়াংগেলে ৯০ বছর আগে হারিয়ে যাওয়া জাহাজ

ইন্টারনেট থেকে



প্রায় ন’দশক আগে হারিয়ে গিয়েছিল একটি জাহাজ। ১৯২৫ সালের ডিসেম্বরে হারিয়ে গিয়েছিল ‘এসএস কোটোপ্যাক্সি’। মনে করা হয়েছিল, বারমুডা ট্রাইঅ্যাঙ্গলে জাহাজটি হারিয়েছে।















দিনদুয়েক আগে কিউবার কোস্ট গার্ড ঘোষণা করেছে, তাদের রাডারে একটি জাহাজ ধরা পড়েছে। সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকেই আসছে। এ-ও জানানো হয়েছে যে, জাহাজটিকে কোনও মানুষ নেই। জাহাজটির নাম? ‘‘এসএস কোটোপ্যাক্সি’’!




গত ১৬ মে হাভানার পশ্চিমে প্রথমবারের জন্য জাহাজটি সর্বপ্রথম নজরে আসে কিউবার কোস্ট গার্ডের। জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিস্তর চেষ্টা করা হয়েছিল। এর পরে আরও কাছাকাছি এলে জাহাজটির কাছে যান কিউবার কোস্ট গার্ডের জওয়ানরা। জাহাজে তাঁরা কোনও মানুষের খোঁজ পাননি। শুধু তা-ই নয়, জাহাজটির নাম দেখে চমকে ওঠেন তাঁরা। জাহাজটি থেকে ক্যাপ্টেনের লগবুক পাওয়া গিয়েছে। কিন্তু তাতে গত প্রায় ৯০ বছর ধরে জাহাজটি কোথায় ছিল, তার কোনও হদিশ মেলেনি।






লেখা অংশ টি একটি পত্রিকা থেকে এবং ছবি দুটি কিউবা কোস্ট গার্ডের সৌজন্যে পাঠশালার জন্য পাওয়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন