ইদানীংকাল শরীর টা ঠিক পোষ মানেনা। এত্ত তারাতারি তার বিকল হবার কথা না,
তবুও হচ্ছে।
সেই ২০ বছর যখন জীবনের পারাপার শুরু হয়েছে তখনি প্রথম শুরু।।
লাইট'স অন, লাইটস অফ, ক্যামেরা রেডি, উহু না হচ্ছে না, এক্সপ্রেসন নাই কেন, ব্রাদার ফ্রেম টা জমেছে না,
রাত জাগার পেষা, রাত জাগাই নেশা।
আজ ব্লাক ডগ না কি গ্রিন ফিল্ড?
সে এক রাজসিক অনুভব।
নেসার বিপরীত বিহারকারী হয়েছি কখনো কখনো ।
কখনোবা সেই নেশাই ভালোবেসেছে আমায়। দমে দমে, শুদ্ধ হবার বাসনা গাঞ্জার কল্কি হাতে।রাতের পরে রাত, রাত পেরিয়ে ভোড়।
বিলাসী পুলকসঞ্চারিত হয়েছে ফেন্সিডাইলের মিস্টি সুধায়। সে এক অপার ভাবাবেগ।
ঝিম ঝিম কম্পনে বসে বসে তারা গোনাও যে এত মত্ত করেছে সে বলার না ।লিখে বোঝাবার সাধ্যি আমার নাই।
রাত জাগা দুটি চোখে কাক ডাকা ভোর।
তবুও এ মন চাইযে মোর!!
হায়রে তারুণ্য ;
কি হেলায় হারিয়েছি তোমাকে!!
সে এক অখন্ড পৌরাণিক মহা-ভারতের পাঠ।
যেন আমিই "ওয়ার এন্ড পিস এর চারশত বছরের ইতিহাস। আমিই সেখানে আলেকজান্ডার দ্যা গ্রেট আমিই মহাকবি কালিদাস, আমি পথের ধারে পায়ে পেষা রঙ্গন।
বর্তমানে চলে আসি।
মাঝে মাঝে বর্তমান এমন শক্তিশালি ; বেমালুম সব ভুলিয়ে দেয়, সকল অতীত স্মৃতি!!
দের বছর প্রায় পার হতে চললো ; কারখানা বন্ধ।
এই সময়ে যা ধকল গেছে তাতে এই কারখানা কে জীবণ দেওয়া আমার পকেটের পক্ষে সম্ভবপর না।
আমি শ্রম দিতে পারি, মেধা দিতে পারি, ভোররাত থেকে হাজিরা দিতে পারি, শিপমেন্টের খাতিরে রাতের পর রাত প্রডাকশন ফ্লোরে কাটাতে পারি অতীতের মত, মাসের অর্ধেককাল বিদেশ বিভূঁই কাটাতে পারি কাজ সংগ্রহের ধান্দাতে কিন্তু গ্যেটের পয়সাকড়ি খরচ করার মত পয়সাওয়ালা আমি না।
এই সময়ে ১পয়সা রোজগার করি নাই, সংসার চলে কিভাবে আমার বউ শুধু জানে ; আমি নিজেই জানি না। ছোট্ট দের বছরের বাচ্চাটার টিকার পয়সা পর্যন্ত আমি দিতে পারি না।
ঘড় ছেরে কোথাও যাই না ; যাব কি করে সেই সংগতি এই মুহুর্তে নাই।
আথছ খুব বেশি আগের কথা না যখনকার পরিস্থিতি ছিল উল্টা।
ইচ্ছা হলেই রেস্টুরেন্টে তখনো যেতে পারতাম না কারন কাজের চাপে বাড়ি ফিরতে বাজতো ১২ টা।
উতসবের দিন গুলিতে সে গোমড়া মুখেই থাকতো কারন আমাকে উতসব করতে হতো ফ্যাকট্রির শ্রমিক ছেলে মেয়েদের সাথে।
সত্য কথা বলতে কি কারখানা আর কারখানার ছেলে মেয়ে গুলি হয়ে উঠেছিল জীবণের অংশ।
কত্ত শ্রমিকের বস্তিবাড়ি তে যে দাওয়াত খেয়েছি ইয়ত্যা নেই।।
হায়রে সেই দিন। বড্ড আনন্দের সেই দিন, কত্ত মায়াময় সেই সব দিন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন