বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

হরিণ



"বনের মধ্যে একটা হরিণ একা একা একান্ত মনে ঘাস খাচ্ছে/ তার ঠিক কিছুটা পেছনে ৪-৫ টা
শেয়াল অলস বসে আছে/ হরিণের বেশ কিছুদূরে একটা সিংঘ শাবক শিকারের জন্যে ব্যাকুল আগ্রহে
বসে আছে/ যেই সিংঘ শাবকটা মাত্র কিছু দিন আগে তার মায়ের কাছে থেকে শিকারের কৌশলগুলো
আয়ত্ব করেছে/

হরিণকে দেখে সিংহ শাবক আরো সতর্ক হয়ে যায়/ তারপর ধীর পায়ে নিঃশব্দে হরিণের দিকে এগিয়ে
যেতে থাকে .... শিকারি বাঘ বা সিংহের পায়ের থাবা এতই নরম যে, এরা যদি শুকনো পাতার
উপর দিয়ে হাটে, তাহলেও কোন শব্দ হবে না.
শিকারি সিংহের আগমন শেয়ালের দল টের পেয়ে যায়/

তাদের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়ে যায়.
তারপরে একটা শেয়াল অদ্ভুতভাবে একটা ডাক দিল !


শেয়ার এই ডাক শুনে হরিণ সচকিত হল !

ঘাস খাওয়া বাদ দিয়ে,তার মাথা উঁচু করে সম্ভব্য শত্রুকে
দেখার চেষ্টা করে/ তারপরে শত্রুর উপস্থিতি টের পেয়ে দৌড়ে বনের মধ্যে মিশে যায়.
শেয়ালের এই অদ্ভুত ডাক আসলে একটা সংকেত ছিল/ এই ধরনের সংকেত দুর্বল প্রানীরা ব্যবহার
করে,নিজেদের সতর্ক করে তাদের কমন শত্রু থেকে/ এই সংকেত অনেক প্রানীই ব্যবহার করে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন