শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪

৫২ ধারা

৫২ তে বাংগালী বলেছিল
"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই "

আফসোস্
২০১৪ তে এসে  আবারো বলতে হচ্ছে

"মা গো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় "

"বদলে গেছে রাজা ; রয়ে গেছে ছায়া"

সেই তো একই লোনা স্বাদ পরাধীনতার।

বলতে পারি না কথা ; আদালত অবমাননার ঠুনকো ছিদ্র যদি ফস্কে না যায়?

লিখতে পারি না আর মায়ের কথা ; অশুরের রক্ত চক্ষু আমাদের থামিয়ে দিতে চায়।

ভিন দেশী লম্বা জীহব্বা ঝোলা কুকুরের মত খাবলে খেতে চাই আমার লেখার অধিকার।

মা গো ওরা আমার লেখার ভাষা কাইরা নিতে চাই।

একই শেকল, একই কারাগার, সেই একই গাড়দ খানা ; পিশাচের খাকি রঙটা  বদলে গেছে।

বদলে গেছে আদর্শের বায়বীয় ত্যাগ।

মা গো শকুনের দল আমার
"মুখের ভাষা কাইয়া নিতে চাই
মা গো নব্য ক্ষমতা লোভীরর দল

ওরা আমার লেখার ভাষা কাইরা নিবার চাই "

৫২ ধারা বাতিল কর
মুখের ভাষা মুক্ত কর
লেখার অধিকার আদায় কর
বাক স্বাধীনতা মুক্তি পাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন