রবিবার, ১৩ মে, ২০১৮

মা দিবস

Emotion Corporation Ltd

মা দিবসে ফেলানি ও তনুকে অভিন্দন, মা হবার স্বপ্ন যাদের খতম হয়েছে। মা দিবসে মেঘ কে শুভেচ্ছা, যে তার মা রুনিকে আর উইস জানাবে না। মা দিবসে সোফিয়াকে শুভেচ্ছা, যে মাতৃত্বের প্রগ্রাম লোড সাপেক্ষ যে কারো মা হতে পারে।

তবে সুমাইয়ার কথা টানবেন না। মায়ের পেটে গুলি করার কারনে যদি গর্ভের শিশু গুলি বিদ্ধ হয়, সে দায় মোটেও বন্দুক বাজের নয়। এবার পরিচিত হই এক মহান মাতৃপ্রেমি ছাত্রলীগের সাথেঃ
http://bit.ly/sum0n-Sen
চিনছেন এই মহান সেন কে?

যে মা গর্ভ ধারণ করেছিল, শিশু গুলিবিদ্ধ হবার দায়দায়িত্ব সেই মাকেই নিতে হবে।

১৮ অগাষ্ট' ২০১৫
https://bbc.in/2Gb0QD2
২০ জুন ১৬
http://bit.ly/2ICrVEo
মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধঃ ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত

ক্ষুধার্ত শুয়োরের সামনে যা আসবে সে তাই খাবে, এটা কে বলা হয় শুয়োরাধীকার।

ধরুন জংগল ভ্রমনে গিয়েছেন আপনি,  জংগলে কোন গন্ডার আপনাকে আহত বা নিহত করলো।

তবে কি গন্ডারের নামে মামলা হবে, গন্ডার নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামবে মণিরুল্লাহ বাংলা টিম? গন্ডারকে রিমান্ডে নেবেন, গন্ডারকে ফাঁসির দঁড়িতে ঝুলাইবেন?

না, তা হবে না, কারন জংগল, জানোয়ারদের দুনিয়া। সেখানে জানোয়ারের আইন-ই আইন। বরং জানোয়ার টেরিটরিতে অবৈধ প্রবেশের দায়ে উল্টো আপনাকে জরিমানা করা যেতে পারে।

গুলি বিদ্ধ মায়ের, শিশুর শরীরে যে গুলি বিদ্ধ হয়েছে, তা ক্ষুধার্ত জানোয়ারের বুভুক্ষু নিশানা মাত্র।

জানোয়ার রাজ্যে, জানোয়ার আইনে জানোয়ারদের জামিন না হবার কোন কারন নেই। জানোয়ার অভয়ারণ্যে চলাফেরা করা সকল জানোয়ারের আজন্ম অধীকার।

জানোয়ারাধীকার রক্ষিত হোক।।

৩টি মন্তব্য: