ইদানিং আল্ট্রা মর্ডান যুগে পোলাপান দেখি, উচ্চরবে গাড়িতে ইংরাজি গান চালিয়ে ড্রাইভ করে। এম্প, উফার, চেঞ্জার সব কিছুই লোডেড। গানের কথা বুঝা যাক বা যাক, হাই-বিটের দুপ দাপ ঠিকি বুঝা যায়। মাঝেমধ্যে বুঝতে পারিনা রাস্তাতে ঝড় হচ্ছে নাকি গান বাজছে!
বাপের টাকাতে কেনা গাড়ি যখন স্কেট করে নিজের উপস্থিতির দামামা বাজাই তখন ভাবি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন না করে বাপের টাকার শ্রাদ্ধ বুঝি অধিক আনন্দদায়ক।
একটা সময় গাড়িতে রেডিও ছাড়া গতি ছিল না। Philips হচ্ছে সেই কোম্পানি যারা গাড়ি'র সাউন্ড সিস্টেমে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। ফিতা ওয়ালা ক্যাসেট যখন রেডিও'র সাথে ড্যাস বোর্ডে যুক্ত হল তখন হুলুস্থুল পরে যায় দুনিয়াজোড়া। যুক্ত হবার আগ মূহুর্তে যখন পত্রিকার পাতাতে ঐতিহাসিক মূহুর্তের বিজ্ঞাপন আসলো, সেদিন লোকজন সব হুরমুড়িয়ে পরেছিল পত্রিকার ওপর। সেদিনের বিজ্ঞাপন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন