মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

শেখ মুজিব কে যেভাবে শায়েস্তা করতে চেয়েছিল কর্নেল তাহের

শেখ মুজিব কে যেভাবে শায়েস্তা করতে চেয়েছিল কর্নেল তাহের

একটি অপ্রকাশিত বই থেকেঃ- 


ফারুক-রশিদ একা ছিলেন না। সরকার ও রাজনীতি সম্পর্কে সামরিক বাহিনীর মধ্যে জন্ম দিয়েছিল নেতিবাচক মনস্তত্ত্ব। এই মনস্তত্ত্বের একটা গূরুত্বপূর্ণ প্রতিফলন পাওয়া যায় সেনাবাহিনী থেকে ইচ্ছার বিরুদ্ধে অবসরে যাওয়া লেঃ কর্নেল আবু তাহেরের মধ্যে। তাঁর ভাষ্য অনুযায়ীঃ 

"পচাত্তরের ১৫ অগাস্ট পর্যন্ত, আওয়ামীলীগের ভূমিকা সবারই জানা। কিভাবে একটার পর একটা গনতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, কিভাবে জনগনের গণতান্ত্রিক অধিকার নিষ্ঠুর ভাবে দমন করা হয়েছিল।
আমাদের লালিত সব আকাঙ্ক্ষা, স্বপ্ন ও মূল্যবোধ একের পর এক ধ্বংস করা হয়েছিল। গণতন্ত্রকে অত্যান্ত নোংরাভাবে ভাবে কবর দেয়া হয়েছিল। জনগণকে পায়ের নিচে পিষে, জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট একনায়কতন্ত্র।
শেখ মুজিব জনগণের নেতা ছিলেন। অস্বীকার করার অর্থ হবে সত্যকে অস্বীকার করা। চূড়ান্ত বিশ্লেষণে তাঁর ভাগ্য নির্ধারণের ভার জনগণের ওপর বর্তায়। জনগণের উচিৎ হবে জেগে ওঠা এবং প্রতারণার দায়ে মুজিবকে উৎখাত করা"। 

Mohiuddin Ahmad ভায়ের অপ্রকাশিত বই থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন