প্রকৃত প্রতিবাদ ভিন্নমাত্রার কিছু হয়ে থাকে। প্রকৃত প্রতিবাদকে সদা সর্বদা প্রতিরোধের মুখে পরতে হয়। প্রতিক্রিয়াশীল গোষ্ঠির প্রতিরোধ।
নতজানু যে শিল্প, শিল্পের আবরনে সুবিধাবাদের প্রসার, তা কোন দিনই শিল্প নয়, কোন দিনই আর্ট নয়। স্রেফ আপোষ।
প্রকৃত বাংলার ছোঁয়া যেখানে আছে সেখানেই আমাদের অবাধ টান। অন্তরের আকুপাকু ছুটে চলা। কবি সুকান্ত, নেতাজী সুভাস চন্দ্র, হেমন্ত, শ্যামলদের থেকে শুরু করে আরো অনেক অনেক গুনি মানুষের পদচ্ছাপ সীমান্তের কাটাতাঁর মানেনা ; পাখির মত, প্রজাপতির মত, আকাসের মত, জোছনার আলোর মত, ফেলানীর গুলি বিদ্ধ লাশের মত।
আমার, আমাদের ভেদ, হিংসা, জ্বালা যন্ত্রনা কোনটাই মানুষের সাথে নয়। বরং
মানুষের প্রভু সেজে জাপ্টে ধরা প্রশাসন, সরকার অন্যায় নীতি জুলুমের
বিরুদ্ধে।
আপোষে আপোষে মেধাহীন ঘিলুধারী যন্ত্র, এপারেই হোক বা ওপারে... অভিযোগ তাদের বিরুদ্ধে। মানুষের বিরুদ্ধে নয়।
স্যালুট গোজ টু মাইলস ''ইন্ডিয়াতে প্রোগ্রাম করার তোষামোদি যোগ্যতা হারাবার জন্য "
বাংলা গানের ইতিহাসকে নতুন করে গর্বিত করার জন্য।
এই ব্যান হওয়া মোটেও একটি সুযোগ হারানো নয়।
এই ব্যান হওয়া কোন হারাবার বেদনা নয় বরং খুন হয়ে যাওয়া বোন বা কন্যা বা প্রেমিকা ফেলানীর লাশের জন্য এক ফোটা আনন্দ অশ্রু।
স্যালুট ফেলানি, দেখ অত্যাচারীরা উত্তেজিত হয়ে পরেছে, অতএব বিজয় সন্নিকটস্থ!
Never give up #Miles...
ইন্ডিয়ান দের মাইলস বিরোধীতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন