জিয়া হত্যা এবং কিছু প্রশ্ন
----------------------------------------
আগের পর্বে আমরা দেখেছি যে সেনা প্রধান এরশাদ জেঃ মঞ্জুরের বিচার করার
ব্যাবস্থা তিরহিত করতে যে ফন্দী আঁটেন তা মঞ্জুরের মৃত্যু নিশ্চত করার জন্য
যথেষ্ট ছিল । জেঃ মীর শওকত আলী , সে আশঙ্কার কথা সেনা প্রধান এরশাদকে
জানিয়েছিলেন।
জিয়া হত্যার ব্লু-প্রিন্ট প্রস্তুতের জন্য যেসব কারণে
এরশাদকে দায়ী বলে মনে করা হয় ,তাঁর পেছনে কিছু প্রশ্ন আসে। প্রশ্ন গুলো
প্রাসঙ্গিক ও যৌক্তিক। জিয়া হত্যা রহস্য নিয়ে সমীকরণ মিলাতে চাইলে প্রথমেই যে কৌতূহল তৈরি হবে তা হচ্ছে জেঃ মঞ্জুর কে কেন হত্যা করা হল?
ঘটনা ক্রম বিবেচনাতে জেঃ মীর শওকত আলীর সতর্ক বার্তা ও ইন্টার্ভিউ যা
দৈনিক সকালের খবরে প্রকাশ হয়, সেখানে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে জেঃ এরশাদ
চাচ্ছিলেন না , মঞ্জুর আর কোন কথা বলার সুযোগ পাক, বিশেষত টেলিফোনে যখন
জেঃ মঞ্জুর কিছু অতি ডানপন্থী অফিসারদের বরখাস্ত দাবী করে বসেন ।
জিয়া হত্যার দিন সকালে ৮ ম বেঙ্গল রেজিমেন্ট ভিজিট করে কেন এরশাদ বললেন যে
জেঃ মঞ্জুরের সাথে তাঁর কথা হয়েছে এবং মঞ্জুর অভ্যুত্থানে জড়িত নন?
জিয়া হত্যার চার দিন আগে অনির্ধারিত চট্টগ্রাম পৌঁছে এরশাদ সারাদিন জেঃ মঞ্জুরের অফিসে কি কি বিষয়ে আলাপ করেছিলেন?
জেঃ মঞ্জুরের সাথে মিটিং এর লাঞ্চ ব্রেকে লেঃ কর্নেল মতির সাথে একান্ত আলোচনার বিষয় কি ছিল?
বাংলাদেশ মিলিটারি এ্যকাডেমি পরিদর্শনের শিডিউল থাকার পরেও কেন তিনি কোন কারণ দর্শানো ব্যাতীত ভিজিট বাতিল করলেন?
অধিকাংশ মুক্তিযোদ্ধা অফিসারদের পোস্টং কি উদ্দেশ্যে চট্টগ্রামে করেছিল এরশাদ।
মুক্তিযোদ্ধা অফিসার দের চট্টগ্রামে পোস্টিং দেওয়া হলেও ইন্টেলিজেন্স কোরে মুক্তিযোদ্ধা অফিসার এত কম ছিল না কেন?
প্রেসিডেন্ট জিয়ার সাথে এরশাদের চট্টগ্রাম পৌঁছানর কথা থাকলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্টের সফর সঙ্গী না হবার কারণ কি ?
জিয়ার চট্টগ্রাম সফরের দিন জেঃ মঞ্জুরকে তুলনামূলক অমর্যাদাকর যে পোস্টে
অবনমন করানো হয় ,সেই চিঠিতে জিয়াউর রহমানের স্বাক্ষর করার কথা থাকলেও ঐ
চিঠিতে স্বাক্ষর দিয়েছিল তাঁর সামরিক সচিব , কিন্তু কেন ? জিয়ার মত
করিৎকর্মা ও তৎপর ব্যাক্তির চরিত্রের সাথে বেমানান ।
DGFI অফিসার
মহব্বত জান চৌধুরী , জিয়ার চট্টগ্রাম অবস্থানকে ঝুকিপূর্ন চিহ্নিত
করেছিলেন। সেক্ষেত্রে সেনা প্রধান এরশাদ প্রেসিডেন্টকে রক্ষা ও নিরাপত্যার
জন্য কোন ব্যাবস্থা কেন নেননি ?
হত্যাকান্ডের ২ ঘন্টা আগে থেকে
এতগুলো অফিসার মুভ করলো , বিশাল কনভয় নিয়ে, তিন মাইল পথ পারি দিয়ে সার্কিট
হাউজ পৌছলো , অথছ আর্মি ইন্টেলিজেন্স কিছুই জানলো না কেন?
বিষয় টি
চরম অযৌক্তিক। সে সময় আর্মি ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন লেঃ কর্নেল ইলিয়াস
, যাকে পরবর্তিতে এরশাদ তাঁর সামরিক সচিব নিয়োগ দিয়ে সন্দেহের মাত্রা আরো
বাড়িয়ে দেয়। কোন যুক্তিতে একজন ব্যার্থ গোয়েন্দা প্রধানকে এরশাদ তাঁর নিজের
সামরিক সচিব হিসাবে নিয়োগ দিলো?
সার্কিট হাউজ নিরাপত্যাতে সার্কিট হাউজের ছাদে সেন্ট্রি ও অফিসার ডিউটি থাকলেও বাস্তবে সেখানে কেও ডিউটিতে ছিল না কেন?
“প্রেসিডেন্ট জিয়াকে অভ্যর্থনা জানাতে মঞ্জুর যেন না আসেন” -এরশাদ কেন এই
ধরনের একটি বোগাস, প্রেসিডেন্টের নামকরে জেঃ মঞ্জুরকে জানানোর মাধ্যমে
বিভ্রান্ত ও উত্তেজিত করলো?
প্রেসিডেন্ট জিয়াকে যেই অফিসারটি সরাসরি
ব্রাশ ফায়ার করে হত্যা করে ,
সে হচ্ছে লেঃ কর্নেল মতি ও সঙ্গী লেঃ কর্নেল
মেহবুব। ইন্টারেস্টিং হচ্ছে কথিত হত্যাকান্ড
মিসনে মতি কে দায়িত্ব দেওয়া
হয়েছিল সার্কিট হাউজের নিচে, অভ্যুত্থানকারীরা পাল্টা আঘাতপ্রাপ্ত হলে তা
প্রতিহত করা ।
অথছ লেঃ মোসলেম উদ্দিন যখন রাষ্ট্রপতিকে ভয় পেতে
নিষেধ করছেন এই বলে যে “ স্যার আপনি ভয় পাবেন না , আপনি আমাদের সাথে যাবেন
মাত্র” ঠিক তখন নিচ থেকে উপড়ে ছুটে এসে লেঃ কর্নেল মতি প্রেসিডেন্ট জিয়াকে
খুব কাছ থেকে গুলি করে। কিন্তু কেন মতি নির্দেশের বাইরে যেয়ে জিয়াকে হত্যা
করলো?
কে এই মতি ?
এই মতি হচ্ছে সেই মতি ,
জেঃ এরশাদ চট্টগ্রামে
মিলিটারি এ্যকাডেমি পরিদর্শনের অজুহাতে এসে মঞ্জুরের সাথে মিটিং এর ফাঁকে
হিলটপ মেসে , এক ঘন্টা যার সাথে একলা কাটিয়েছিল ?
এই
মতি হচ্ছে সেই মতি যে বিদেশে
উন্নত প্রশিক্ষণের জন্য ইন্টার্ভিউ দিতে ঢাকাতে এসে এ
রশাদের সঙ্গে বিশেষ মিটিং করেছিলেন?
অনেক প্রশ্নের উত্তর আজ অজানা। হয়তো উত্তর গুলো অজানা রাখতেই জেঃ মঞ্জুরকে বিচারের আওতাতে না এনে হত্যা করা ছিল অধিক নিরাপদ ।
আরো নিরাপদ থাকার জন্য , তথ্য গুম নিশ্চিত করার জন্য শিকল থেকে দুইটা
সন্ধি উপড়ে ফেলা হয় , একজন লেঃ কর্নেল মতি, অন্য জন লেঃ কর্নেল মেহবুব।
বিচারের রায়ে ফাঁসির দড়িতে ঝুলা অথবা এরশাদের সেনাবাহিনীতে লোভনীয়
উত্থানের বদলে এরশাদের ইশারাতে, বিনা বিচারে অপঘাতে মৃত্যু ছিল তাদের
নিয়তি।
চ ল বে .........
আগের তিন পর্ব যারা মিস করেছেন
তাঁরা জিয়া হত্যার ক্ষেত্র কিভাবে তৈরি হল , কিভাবে অবিশ্বাসের বুনিয়াদ,
মুক্তযোদ্ধা অফিসারদের ভেতর সংক্রমিত হলো ,সেই রাজকূট কিছুটা পরিষ্কার হবে।
লিঙ্ক সমূহঃ
এরশাদ নামা ১
এরশাদ নামা ২
এরশাদ নামা ৩