শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৪

যারে হাত দিয়ে মালা ; দিতে পার নায়


মানেন আর নাই মানেন ভালবাসার অবস্থান মাত্র ৫ বছর। হোক প্রেম বা বিয়ে ; whatever .

তাহলে ক্যামনে যুগের পর যুগ আমরা ভালবাসার মানুষটাকে নিয়ে টিকে আছি এই সংসারে ।

প্রথমের প্রচণ্ড ভালবাসা শেষ হবার পরেই শুরু হয় দায়িত্ব বোধ বা Responsibility . এরপরে থাকে পিছুটান আর সামাজিকতা । 
সাথে থাকে একটা আশ্রয় আর ঠিকানা যেখানে আপনি যতই একলা হোন না ক্যান কেও এক জন আপনার জন্য অপেক্ষাতে থাকবেই ।

আর মুলতো যে বিষয় টা আপনাকে বিদ্রহি করে তোলে না সেটা হল "মাইঙ্কা চিপা" ।।





এবার একটা ভালবাসা হারানোর কাহিনী শুনি :

আমাদের বিদ্রহি কবি কাজি নজরুল ইসলামের প্রেম হয়েছিল নার্গিস বেগমের সাথে । নার্গিস থাকতেন তার মামা'র সাথে । 
বিদ্রহি কবিতাটা লেখার ঠিক ২৩ দিন আগে নজরুলের বিয়ে হয় নার্গিসের সাথে ।
তবে বিয়ের দিন রাতেই নজরুল পায়ে হেটে চলে আসেন কমরেড মুজাফফ এর বাড়িতে ।।

কিন্তু ক্যান????

বিবাহের দস্তখৎ কবি দিয়েছিলেন কোন কিছু না পরেই ।।

বাসর রাতের আগে তিনি যখন তার বিবাহের কাগজ পুনরাই দেখেন সেখানে লেখা ছিল যা তার সারমর্ম এই রকম 
" এখন থেকে নজরুলের সকল সাহিত্য কর্ম প্রাকাসিত হতে হবে নার্গিসের মামার প্রেস থেকে "

ব্যস প্রেমিক নজরুল অন্তরে প্রতারিত হবার জ্বালা টের পেলেন । তিনি নার্গিস কে তার সাথে চলে আসতে বললেন । নার্গিস রাজি হল না । 
ব্যথিত , শোকগ্রস্থ নজরুল একাই রওনা দিলেন ___
ভালবাসা কি কোন সর্তের জালে টিকতে পারে ??? আপনিই বলেন নার্গিস ?

যাই হোক এর পরে কবি আর নার্গিসের সাথে কোন যোগাযোগ রাখেন নি ।

বহু কাল পরে HMV [His Master voice] র রিহারসেল রুমে বসে কবি নার্গিসের চিঠি পেলেন ।।
চিঠি পেয়েই তার উত্তরে তখনই কবি একটা গান লিখে দিলেন । 
কোন গান টা জানেন ? 

যারে হাত দিয়ে মালা ; দিতে পার নায় , ক্যানো মনে রাখো তারে ? ভুলে যাও মোরে ভুলে যাও একে বারে ..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন